ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   ২৬ বার পঠিত
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি

গণতন্ত্রকে রক্ষা করাই এখন দেশের সবচেয়ে বড় কাজ ও দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বহু ত্যাগ-তিতিক্ষা, রক্তপাত এবং সন্তানদের প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। দীর্ঘদিনের লড়াইয়ের পর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ এসেছে।

তিনি বলেন, দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা আন্তর্জাতিকভাবে অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে। ওই নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। এই সরকার দ্রুততার সঙ্গে দেশকে একটি ভগ্নস্তূপ থেকে পুনরায় জাগিয়ে তোলার চেষ্টা করছে।

গণতন্ত্রের সংগ্রামকে ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করে মির্জা ফখরুল বলেন, যারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে কাজ করেন, তারা অনেকটা ফিনিক্স পাখির মতো। ধ্বংস হয়ে যাওয়ার পরও ধ্বংসস্তূপ থেকে আবার সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।

গণতন্ত্র রক্ষায় সরকারি দল ও বিরোধী দলের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, বর্তমানে গণতন্ত্র অর্জিত হয়েছে। এখন এটিকে রক্ষা করাই সবচেয়ে বড় দায়িত্ব। সরকারি দল ও বিরোধী দলের প্রধান দায়িত্ব হবে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখা।

তিনি আরও বলেন, জাতীয় সংসদকে কার্যকর করতে হবে, যাতে সংসদ সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারে। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে। তবে আলাপ-আলোচনার মাধ্যমে এসব মতপার্থক্যের সমাধান করা সম্ভব।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930