ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

যুক্তরাজ্য ভাঙার লক্ষ্যে স্কটল্যান্ড-ওয়েলস-উত্তর আয়ারল্যান্ডের জোট

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   ৪ বার পঠিত
যুক্তরাজ্য ভাঙার লক্ষ্যে স্কটল্যান্ড-ওয়েলস-উত্তর আয়ারল্যান্ডের জোট

ছবি: -সংগৃহীত

যুক্তরাজ্য থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে নজিরবিহীনভাবে একজোট হয়েছে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের ক্ষমতাসীন জাতীয়তাবাদী রাজনৈতিক দলগুলো। তিন অঞ্চলের স্বাধিকারের অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে পৃথক রাষ্ট্র হিসেবে ইউরোপীয় ইউনিয়নে ফিরে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে তারা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ওয়েলসের রাজধানী কার্ডিফে এক বৈঠকে এই চুক্তি সই হয়। এতে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার ও স্কটিশ ন্যাশনাল পার্টির নেতা জন সুইনি, ওয়েলসের প্লেইড কামরি নেতা রুন আপ ইওরওয়ার্থ এবং উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার ও শিন ফেইনের ভাইস-প্রেসিডেন্ট মিশেল ও’নিল স্বাক্ষর করেন। শিন ফেইনের প্রধান মেরি লু ম্যাকডোনাল্ডও এতে স্বাক্ষর করেন।

চুক্তিতে বলা হয়েছে, তিন অঞ্চলেরই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ ও স্বাধিকারের অধিকার রয়েছে। যুক্তরাজ্য থেকে পৃথক হওয়ার সিদ্ধান্ত প্রতিটি অঞ্চল নিজস্ব পদ্ধতি ও সময় অনুযায়ী নেবে। স্বাধীনতা অর্জনের পর ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার অঙ্গীকারও রয়েছে এতে।

চুক্তির পর যৌথ সংবাদ সম্মেলনে মিশেল ও’নিল বলেন, যুক্তরাজ্যে একটি বড় ও অনিবার্য পরিবর্তন ঘটছে। ওয়েস্টমিনস্টারের কোনো প্রধানমন্ত্রীই এই পরিবর্তনের গতিপথ থামাতে পারবেন না। তার দাবি, ওয়েস্টমিনস্টার তিন অঞ্চলের জনগণের কল্যাণ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

আইরিশ পুনরেকত্রীকরণের পক্ষে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসা শিন ফেইন মনে করছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ‘ঐক্যবদ্ধ আয়ারল্যান্ড’ নিয়ে মন্তব্য এই দাবির পক্ষে আন্তর্জাতিক সমর্থনের ইঙ্গিত দিচ্ছে।

গত মে মাসে ওয়েলসের নির্বাচনে প্লেইড কামরি জয় পাওয়ার পর তিনটি জাতীয়তাবাদী দলই নিজ নিজ অঞ্চলের ক্ষমতায় আসে। এরপরই প্রথমবারের মতো তারা আনুষ্ঠানিকভাবে একসঙ্গে বসে যুক্তরাজ্যের সাংবিধানিক কাঠামো নিয়ে অভিন্ন অবস্থান তুলে ধরল।

শিন ফেইনের প্রধান মেরি লু ম্যাকডোনাল্ড চুক্তিটিকে ‘ঐতিহাসিক’ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

তবে এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে যুক্তরাজ্যের বিরোধী দলগুলো। স্কটিশ কনজারভেটিভ পার্টির নেতা রাসেল ফাইন্ডলে বলেন, যুক্তরাজ্য ভেঙে দেওয়ার লক্ষ্যে জাতীয়তাবাদী দলগুলোর এই জোট স্কটল্যান্ডের অধিকাংশ মানুষকে ক্ষুব্ধ করবে।

টোরি ছায়া স্কটিশ সচিব হ্যারিয়েট ক্রসের অভিযোগ, প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সাম্প্রতিক মন্তব্য জাতীয়তাবাদীদের যুক্তরাজ্য ভাঙার নতুন সুযোগ করে দিয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930