ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
হঠাৎ কেন রাশিয়া সফরে ট্রাম্পের গোয়েন্দা প্রধান নারীকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিলেন পুলিশ সদস্য সালমানের সঙ্গে বিরোধে যেভাবে ক্ষতির শিকার হন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্ব আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর আদর্শ অনুসরণে ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব : প্রধানমন্ত্রী প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশ চেয়ারম্যান আশিক মাহমুদ যে কারণে গ্রেফতার হলেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক আদালতে জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিল ৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারত : রণধীর জয়সওয়াল

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৫ জুন ২০২৬   ৪৬ বার পঠিত
অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারত : রণধীর জয়সওয়াল

ছবি: -সংগৃহীত

ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিসহ সব বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে বাংলাদেশ–ভারত সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশাও ব্যক্ত করেছে দেশটি।

শুক্রবার দিল্লিতে এক ব্রিফিংয়ে এ কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, অবৈধভাবে কেউ ভারতে অবস্থান করতে পারবে না এবং এ ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রেও একই আইন প্রযোজ্য।

তিনি আরও জানান, সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। যাচাই প্রক্রিয়া শেষ হলে প্রত্যাবাসন কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

রণধীর জয়সওয়াল বলেন, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় প্রক্রিয়া বিদ্যমান রয়েছে। এই প্রক্রিয়ার আওতায় সংশ্লিষ্ট ব্যক্তিদের নাগরিকত্ব যাচাইয়ের জন্য তথ্য বাংলাদেশে পাঠানো হয় এবং নিশ্চিতকরণের পর প্রত্যাবাসন কার্যক্রম শুরু হয়।

তিনি জানান, ইতোমধ্যে এ ধরনের একাধিক অনুরোধ বাংলাদেশকে পাঠানো হয়েছে, তবে কিছু ক্ষেত্রে যাচাই প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি।

সীমান্ত পরিস্থিতি ও দুই দেশের সম্পর্কে এর প্রভাব নিয়ে প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে এবং সহযোগিতা জোরদার করতে আগ্রহী।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031