কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বুধবার জানিয়েছেন যে, রাশিয়ার বিমান হামলায় কিয়েভে একজন নিহত ও একজন আহত হয়েছেন এবং শহরের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

শীতকাল বা ঘর উষ্ণ রাখার মৌসুম (হিটিং সিজন) সামনে রেখে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। একই সময়ে রাশিয়ার বালাকোভো শহরেও ড্রোন হামলায় একজন নিহত ও বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

শীত ও হিটিং সিজন ঘনিয়ে আসার সাথে সাথে তাপমাত্রা কমতে শুরু করেছে; এমন সময়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়ার এই নতুন হামলাটি হলো।

রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন; এ সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাতের বেলা চালানো হামলাগুলো প্রতিহত করছিল।

২০২২ সালে ইউক্রেনে আগ্রাসন চালানো রাশিয়ার ভলগা নদীর তীরবর্তী শহর বালাকোভোতে ড্রোন হামলায় একজন নিহত ও বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে টেলিগ্রামে জানিয়েছেন স্থানীয় এক গভর্নর।