ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপালে ভয়াবহ বন্যার পর নতুন শঙ্কা, যেকোনো সময় ভাঙতে পারে হ্রদ সিপিডির নতুন নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ কপ-৩১ সম্মেলনে অংশ নিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, কাদার নিচ থেকে উদ্ধার ৩৮৯ মরদেহ চট্টগ্রামে শুল্ক ফাঁকির অভিযোগে কোটি টাকার বিএমডব্লিউ জব্দ ৩১ অননুমোদিত ঋণ অ্যাপে লেনদেন না করার সতর্কতা বিএফআইইউর শাহজালাল বিমানবন্দরে ৫ কেজির বেশি কুশসহ দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার পটুয়াখালী ইপিজেডে বিনিয়োগের জন্য প্রস্তুত ৬০ শিল্প প্লট মেঘে ঢাকা ঢাকার আকাশ, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ট্রফি পুনরুদ্ধারের মিশনে শুরুতেই কঠিন পরীক্ষায় রিয়াল মাদ্রিদ

শিশু রামিসা হত্যায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৭ জুন ২০২৬   ২৯ বার পঠিত
শিশু রামিসা হত্যায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

ছবি: -সংগৃহীত

ঢাকার পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। সকাল ১১টা ৪০ মিনিটে রায় পড়া শেষ হয়।

এর আগে সকালে কারাগার থেকে কঠোর নিরাপত্তায় আসামিদের আদালতে আনা হয় এবং হাজতখানায় রাখা হয়। প্রধান আসামি সোহেল রানাকে সকাল ৮টা ৫০ মিনিটে এবং স্বপ্না আক্তারকে ৮টা ৩০ মিনিটে আদালত প্রাঙ্গণে আনা হয়।

রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক গত বৃহস্পতিবার শেষ হয়। এরপর আদালত ৭ জুন রায় ঘোষণার দিন ধার্য করে।

ঘটনাটি ঘটে গত ১৯ মে। মাত্র ১৯ দিনের মধ্যে মামলার বিচার শেষ হয়ে রায় ঘোষণা করা হলো।