https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসকের ফ্রান্স সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রস্তাব অনুযায়ী, স্ট্রিট লাইটিংয়ের বিদ্যুৎ–সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে রাজশাহী সিটি প্রশাসক ও একজন নির্বাহী প্রকৌশলীর ফ্রান্স সফরের কথা ছিল। তবে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এ ধরনের কারিগরি প্রশিক্ষণ বা প্রযুক্তি পরিদর্শনে প্রশাসকের প্রয়োজন নেই।
তিনি বলেন, প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন এমন কর্মকর্তার বিদেশ সফরের যৌক্তিকতা নেই। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রকৌশলীই এ ধরনের সফরে অংশ নিতে পারেন।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী অনুশাসনে আরও উল্লেখ করেন যে ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী কার্যক্রমে দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে বুয়েটের সহযোগিতা নেওয়া উচিত।
এর আগে বিভিন্ন উন্নয়ন বা প্রযুক্তি-সংক্রান্ত বিদেশ সফরের ক্ষেত্রেও প্রয়োজনীয়তা বিবেচনায় কড়া অবস্থান নিয়েছেন তিনি বলে জানা গেছে।
সরকারি সূত্রগুলো বলছে, বিদেশ সফরে শুধু প্রশাসনিক অংশগ্রহণ নয়, প্রকৃত পেশাগত প্রয়োজন ও সরাসরি দক্ষতার ব্যবহার নিশ্চিত করতেই এ ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে।