আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ অন্ধ্র উপকূল এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার ভোরে ভারতের দক্ষিণ অন্ধ্র উপকূল অতিক্রম করেছে।
বর্তমানে ঘূর্ণিঝড়টি দক্ষিণ অন্ধ্র প্রদেশ ও এর আশপাশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশের সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় সম্ভাব্য ঝড়ো হাওয়া ও বৈরী আবহাওয়া নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, সর্বশেষ পূর্বাভাসে তা অনেকটাই কেটে গেছে।

মন্তব্য করুন