সভায় জানানো হয়, ট্রাক স্ট্যান্ডের কারণে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কমলাপুর আপ-র্যাম্প নির্মাণকাজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে এই প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিকে, আগামী ১৫ দিনের মধ্যে টিটিপাড়া থেকে কুতুবখালী পর্যন্ত বিভিন্ন সেবাদানকারী সংস্থার ইউটিলিটি লাইন সরেজমিনে যাচাই করে প্রাক্কলন তৈরির সিদ্ধান্ত হয়েছে।
সভায় বাংলামোটর থেকে কাঁটাবন পর্যন্ত ওয়াসার পানির লাইন এবং বাংলামোটর থেকে পলাশী পর্যন্ত ডিপিডিসির বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থানান্তরের বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া পান্থকুঞ্জ পার্কের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উচ্চতা কমানো, সোনারগাঁও র্যাম্পের বক্স কালভার্ট পুনর্বিন্যাস এবং মালিবাগ থেকে খিলগাঁও পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভাপতির বক্তব্যে সেতু বিভাগের সচিব বলেন, নগরবাসীর প্রত্যাশার অন্যতম মেগা প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। জনদুর্ভোগ সর্বনিম্ন পর্যায়ে রেখে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে সব ধরনের প্রতিবন্ধকতা দ্রুত দূর করতে হবে।

মন্তব্য করুন