প্রতিবেদন অনুযায়ী, প্রার্থিতা নিবন্ধনের শেষ সময় আগামী ১৮ নভেম্বর। ফলে সিদ্ধান্ত নেওয়ার জন্য তার হাতে সময় রয়েছে মাত্র এক সপ্তাহ। ইউরোপীয় ফুটবলের কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্বের সমর্থনও পেতে পারেন তিনি।
এদিকে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সঙ্গে ইনফান্তিনোর সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের মধ্যে রয়েছে। বিশেষ করে ফিফার বেসরকারি বিনিয়োগসংক্রান্ত প্রকল্প ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নিয়ে বিতর্কের পর ইনফান্তিনোর অবস্থান কিছুটা দুর্বল হয়েছে। উয়েফার বিরোধিতার মুখে শেষ পর্যন্ত প্রকল্পটি বাতিল করা হয়।
তবে বিশ্বজুড়ে ফিফার ২১১টি সদস্য দেশের মধ্যে ইনফান্তিনোর এখনো শক্ত অবস্থান রয়েছে। ফলে ওয়েঙ্গার নির্বাচনে অংশ নিলে লড়াই কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছেন সুইজারল্যান্ডের সাবেক ফুটবলার র্যামন ভেগা ও জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সাম্মানিক সভাপতি কোজো তাশিমা।
আগামী বছরের মার্চে ফিফা সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনে জয়ী হতে প্রার্থীকে অন্তত ১০৬টি ভোট পেতে হবে।

মন্তব্য করুন