শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। বল দখল ও আক্রমণে স্বাগতিকদের আধিপত্য থাকলেও পাকিস্তানের জমাট রক্ষণ ভাঙতে পারেনি দলটি।
প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করে। ২৪ মিনিটে ফারহান আলি ওয়াহিদের কর্নার থেকে পাওয়া বলে রাকিব হোসেনের শট পোস্টে লেগে ফিরে আসে। ৩২ মিনিটে পাকিস্তানের আবদুল সামাদের শটও পোস্টে লেগে বাইরে চলে যায়। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া ছিল বাংলাদেশ। হামজা চৌধুরী, শামিত সোম ও ফারহান আলি ওয়াহিদরা একের পর এক আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি।
ম্যাচের ৮৬ মিনিটে ঘটে সেই বিপর্যয়। বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুল থ্রো থেকে বল পেয়ে যান পাকিস্তানের খেলোয়াড়। সেখান থেকে আদিল নবির পাসে জিদান ইউসুফকে পরাস্ত করে বাংলাদেশের জালে বল পাঠান আদিল।
এরপর সমতায় ফেরার চেষ্টা করেও আর সফল হয়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

মন্তব্য করুন