গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করে এ হামলা চালান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ ও ১৫ নভেম্বর নাশকতার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নিতে থানায় হামলা চালানো হয়। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
একপর্যায়ে হামলাকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটলে তারা থানার ভেতরে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়।
ঘটনার বিষয়ে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত এলাকায় উত্তেজনা ও হামলা চলছিল বলে জানা গেছে।

মন্তব্য করুন