বুধবার আয়োজক প্রতিষ্ঠান টোয়েন্টিজ কমিউনিকেশন নতুন তারিখের বিষয়টি জানিয়েছে। তবে কনসার্টের ভেন্যু পরিবর্তন হয়নি। রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
আয়োজকদের ভাষ্য, শিল্পীর ব্যক্তিগত জীবনে হঠাৎ তৈরি হওয়া জরুরি পরিস্থিতির কারণে তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতোমধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রি। প্রতিটি টিকিটের মূল্য ১ হাজার ৫০০ টাকা। টিকিফাই ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করা যাবে।
কনসার্টে অর্ণবের সঙ্গে সংগীত পরিবেশন করবেন আহমেদ হাসান সানি, মাশা ইসলাম ও অর্ণবের জীবনসঙ্গী সুনিধি নায়েক। ২৭ নভেম্বর বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে অনুষ্ঠান।
২০০৬ সালে প্রকাশিত ‘হোক কলরব’ অ্যালবামের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান অর্ণব। অ্যালবামের শিরোনাম গানটি কবি রাজীব আশরাফের কবিতা অবলম্বনে তৈরি। ২০১৪ সালে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনেও গানটি বিশেষ তাৎপর্য অর্জন করে।


মন্তব্য করুন