বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশে কিংবা প্রবাসে যেখানেই থাকুক, এই সন্ত্রাসী গোষ্ঠীর চরিত্র একটাই। এরা সন্ত্রাসী, কোনো রাজনৈতিক দল নয়।
তিনি বলেন, মাথা তুলে দাঁড়ানোর আগেই এই সন্ত্রাসী গোষ্ঠীর বিষদাঁত ভেঙে দেবে এ দেশের গণতান্ত্রিক জনগণ।
আওয়ামী লীগের নাশকতা এবং প্রবাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট ব্যক্তিদের ওপর হামলার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এত মানুষ হত্যা ও নির্যাতনের পরও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি।
দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র এবং পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, যারা সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের স্বাধীনতাবিরোধী মনোভাব ইতোমধ্যে উন্মোচিত হয়েছে।

মন্তব্য করুন