নতুন লুকে আবারও ভক্তদের নজর কাড়লেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। গোলাপি রঙের ঐতিহ্যবাহী পোশাকে প্রকাশ করা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।
ছবিগুলোতে সূচিকর্ম করা গোলাপি সালোয়ার-কামিজে দেখা গেছে পূর্ণিমাকে। খোলা চুল, স্নিগ্ধ সাজ আর মার্জিত উপস্থিতিতে তাকে বেশ আকর্ষণীয় লাগছে। অভিজাত অন্দরসজ্জা ও ঝাড়বাতির পটভূমিতে ছবিগুলো পেয়েছে ভিন্ন মাত্রা।
ছবির ক্যাপশনে ইংরেজিতে তিনি লিখেছেন, ‘A little sweetness, a lot of grace’। যার অর্থ, অল্প একটু মাধুর্য আর প্রচুর আভিজাত্য।
পূর্ণিমার এই নতুন সাজে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ঘিরে নানা ইতিবাচক মন্তব্য করছেন তারা।
অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য, ব্যক্তিত্ব ও ফ্যাশন সচেতনতার কারণেও নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী।


মন্তব্য করুন