সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নিতে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে হেঁটে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে যান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে নির্বাচিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। এ সময় তাঁদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মানে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

২১ নভেম্বর যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হচ্ছে।