শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫১৬ জনে। এর মধ্যে শুধু নভেম্বরের প্রথম ২০ দিনেই মারা গেছেন ৯৭ জন। অক্টোবর মাসে প্রাণ হারিয়েছেন সর্বোচ্চ ১৭৪ জন। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬ এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জনে।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭৪৪ জন। এছাড়া চট্টগ্রামে ২৫৫, খুলনায় ২২৭, রাজশাহীতে ১৪৬, বরিশালে ১৪৫, ময়মনসিংহে ৯৩ এবং রংপুরে ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে চলতি বছর এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৫ হাজার ৮৬৪ জন।
ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে থাকায় পরিস্থিতি মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন