ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার প্রায় ১ লাখ ৪২ হাজার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী স্টার্কের চেয়েও দ্রুত নাহিদ, অস্ট্রেলিয়া সফরে বড় ধাক্কা বাংলাদেশের ভক্তদের উদ্দেশে এমবাপ্পের খোলাচিঠি সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়

কুষ্টিয়ায় বিয়ে করতে এসে ফিরে গেলেন চীনা যুবক

জেলা প্রতিনিধি
শুক্রবার, ১২ জুন ২০২৬   ৪৩ বার পঠিত
কুষ্টিয়ায় বিয়ে করতে এসে ফিরে গেলেন চীনা যুবক

ছবি: -সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়নে অনলাইনে পরিচয়ের সূত্রে গড়ে ওঠা সম্পর্ককে কেন্দ্র করে চীন থেকে আসা এক যুবক বিয়ে না করেই ফিরে গেছেন। সাত মাস আগে একটি অনলাইন মিউজিক গ্রুপে পরিচয়ের পর স্থানীয় এক কিশোরীর সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়।

সম্পর্কের টানেই ৩৯ বছর বয়সী এম এ হাইশান চীন থেকে বাংলাদেশে আসেন এবং গত বুধবার কুষ্টিয়ার ওই গ্রামে পৌঁছান। তবে স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হলে প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরে জানা যায়, মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইন অনুযায়ী বিয়ে সম্ভব নয়। এ অবস্থায় উপজেলা প্রশাসনের নির্দেশনায় এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে চীনা যুবককে ঢাকার উদ্দেশে পাঠানো হয়।

স্থানীয়দের উপস্থিতিতে গুগল ট্রান্সলেটের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করা হয়। ভাষাগত বাধা থাকলেও তিনি জানান, তিনি মূলত বিয়ের উদ্দেশ্যেই বাংলাদেশে এসেছিলেন এবং পরিস্থিতি অনুকূল হলে ভবিষ্যতে আবার ফিরে আসার ইচ্ছা রয়েছে।

অন্যদিকে কিশোরীর পরিবার জানায়, অনলাইনে পরিচয়ের বিষয়টি ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে এবং মেয়েটি এখনো শিক্ষার্থী হওয়ায় বিয়ের সুযোগ ছিল না।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আইনগত সীমাবদ্ধতা বিবেচনায় বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়েছে এবং যুবক নিজ দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন।