ঢাকা
১৩ জুন ২০২৬
শিরোনাম
অবশেষে জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির সম্ভাবনা কক্সবাজার সৈকত আকস্মিক পরিদর্শনে রশিদুজ্জামান মিল্লাতসহ তিন প্রতিমন্ত্রী টেকসই অর্থনীতির ভিত্তি বিনিয়োগ, ঋণনির্ভরতা কমানোয় জোর এটি একটি ইনক্লুসিভ বাজেট, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সীমান্তে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার বিজিবি-বিএসএফের উড্ডয়নের ঠিক আগে দিল্লিগামী বিমানে বোমা আতঙ্ক ইতিহাস গড়লেন ইলন মাস্ক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে রেকর্ড দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এলেন দীনেশ ত্রিবেদী, উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের হঠাৎ ঘোষণা, আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ

এটি একটি ইনক্লুসিভ বাজেট, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১২ জুন ২০২৬   ২১ বার পঠিত
এটি একটি ইনক্লুসিভ বাজেট, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ বাজেট হিসেবে উল্লেখ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে শুক্রবার তিনি বলেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষকে বাজেট পরিকল্পনার আওতায় আনার চেষ্টা করা হয়েছে। ফলে কেউই এই বাজেটের বাইরে নয় বলে তিনি মনে করেন।

অর্থমন্ত্রী আরও বলেন, এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে একটি পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে। নতুন সরকারের অধীনে দায়িত্ব নেওয়ার পর সীমিত সময়ের মধ্যেই সর্বোচ্চ চেষ্টা করে বাজেট তৈরি করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, জনগণের প্রত্যাশা অনেক বেশি থাকায় সরকারকে চ্যালেঞ্জের মধ্যেও কাজ করতে হয়েছে। তবে অর্থনীতিকে একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপের মাধ্যমে এগিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করবে।

অর্থমন্ত্রী বলেন, বাজেট প্রণয়নে সরকার দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনা করেছে। পাশাপাশি যারা এখনো অর্থনৈতিক ব্যবস্থার বাইরে ছিলেন, তাদেরও অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক সরকারের মূল দায়িত্ব হলো জবাবদিহি নিশ্চিত করা এবং সেই নীতির ভিত্তিতেই সরকার অগ্রসর হচ্ছে। বাজেটের সফলতা বা ব্যর্থতা মূল্যায়ন করবে দেশের জনগণ।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930