সুপ্রিম কোর্টে কর্মরত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন।

সোমবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তারা পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি মঙ্গলবার গণমাধ্যমকে নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মহসিন কবির।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন এবং তারিকুল ইসলাম।

এছাড়া সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন ইমরুল কায়েস রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির ও রেজাউল ইসলাম।