খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রতিপক্ষের গুলিতে জিতেন চাকমা (২৭) নামে ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) এক সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার বাবুছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠনের মধ্যে গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন জিতেন চাকমা।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় তিন রাউন্ড গুলির খোসাও উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহত ব্যক্তি ইউপিডিএফ (প্রসিত গ্রুপ)-এর সদস্য ছিলেন। ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

মন্তব্য করুন