ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

ইকুয়েডরের কাছে হেরে থামল জার্মানির টানা ১১ ম্যাচের জয়যাত্রা

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৬ জুন ২০২৬   ২২ বার পঠিত
ইকুয়েডরের কাছে হেরে থামল জার্মানির টানা ১১ ম্যাচের জয়যাত্রা

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে ২-১ গোলে হেরে টানা ১১ ম্যাচের জয়যাত্রার ইতি ঘটেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির। জুলিয়ান নাগেলসমানের দল সব প্রতিযোগিতা মিলিয়ে প্রায় ১০ মাস পর প্রথম পরাজয়ের মুখ দেখল।

ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের আগে টানা ১১টি ম্যাচ জিতেছিল জার্মানি। এই জয়যাত্রা শুরু হয়েছিল গত বছরের ৮ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে নর্দার্ন আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারানোর মধ্য দিয়ে। এরপর তারা লুক্সেমবার্গ ও নর্দার্ন আয়ারল্যান্ডকে দুইবার করে পরাজিত করে এবং বাছাইপর্বের শেষ ম্যাচে স্লোভাকিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দেয়।

এই ১১ ম্যাচে জার্মানি মোট ৩৮টি গোল করে। সবচেয়ে বড় জয় আসে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে, যেখানে তারা কুরাসাওকে ৭-১ গোলে হারায়।

ইকুয়েডরের বিপক্ষে হারের আগে জার্মানির সর্বশেষ পরাজয় ছিল গত বছরের ৫ সেপ্টেম্বর, যখন বিশ্বকাপ বাছাইপর্বে স্লোভাকিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল তারা।

অন্যদিকে, জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়েছে ইকুয়েডর। এর আগে দুইবারের দেখায় কখনও জার্মানিকে হারাতে পারেনি দক্ষিণ আমেরিকার দলটি। ২০০৬ বিশ্বকাপে স্বাগতিক জার্মানির কাছে ৩-০ এবং ২০১৩ সালের প্রীতি ম্যাচে ৪-০ গোলে হেরেছিল তারা।

দুই দশক পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করা ইকুয়েডর এবার সেই পুরোনো দুই পরাজয়ের বদলাও নিল জার্মানিকে হারিয়ে। গ্রুপপর্বের শেষ ম্যাচের এই জয় তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি বিশ্বকাপের শেষ ৩২-এও পৌঁছে দিয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930