ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

চায়ের ৪৫ টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, হাসপাতালে গিয়েও মারামারি

নাটোর প্রতিনিধি
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   ৮ বার পঠিত
চায়ের ৪৫ টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, হাসপাতালে গিয়েও মারামারি

ছবি: -সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় মাত্র ৪৫ টাকা চায়ের বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানেও দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দফায় মারামারি হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চা-দোকানি শামিম হোসেনের কাছে মুদি দোকানি মোস্তফার ৪৫ টাকা বাকি ছিল। সন্ধ্যায় পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি হলে উভয় পক্ষের স্বজনেরা ঘটনাস্থলে জড়ো হন। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে অন্তত ১২ জন আহত হন। তাদের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালেও দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও মারামারি শুরু হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কর্তব্যরত চিকিৎসক ডা. ইফফাত মেহেজাবীন অনন্যা জানান, দুই পক্ষের আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930