https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
চট্টগ্রামের রাউজানে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে করিম নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরাণীহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নিহত করিম বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে তিনি দলের কোনো পদে ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিতে এক যুবক নিহত হয়েছেন। কারা তাকে গুলি করে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে রাউজানে অন্তত ২১ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাদের অধিকাংশই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। করিমের হত্যাকাণ্ডের পর এ সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়াল।