ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৬ জুন ২০২৬   ৩৬ বার পঠিত
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?

ছবি: -সংগৃহীত

টানা দুই জয়ে বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই নকআউট নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হওয়ায় রাউন্ড অব ৩২-এ লিওনেল মেসিদের প্রতিপক্ষ হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দল। তবে শেষ ম্যাচগুলোর ফলাফলের ওপর নির্ভর করছে সেই প্রতিপক্ষ স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে নাকি সৌদি আরব হবে।

টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ‘এইচ’ গ্রুপের শেষ রাউন্ডে মুখোমুখি হবে স্পেন ও উরুগুয়ে। অন্য ম্যাচে কেপ ভার্দে খেলবে সৌদি আরবের বিপক্ষে। এই দুই ম্যাচের ফলই নির্ধারণ করবে আর্জেন্টিনার নকআউটের প্রতিপক্ষ।

স্পেন আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে যদি উরুগুয়ে স্পেনকে হারায় এবং কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচ ড্র হয় অথবা সৌদি আরব জয় পায়। সেক্ষেত্রে স্পেন গ্রুপ রানার্সআপ হয়ে রাউন্ড অব ৩২-এ উঠবে।

অন্যদিকে, স্পেন যদি উরুগুয়েকে হারায় এবং কেপ ভার্দে নিজেদের ম্যাচে জয় পায় কিংবা ড্র করে, তাহলে কেপ ভার্দে রানার্সআপ হয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে।

সৌদি আরবেরও সুযোগ রয়েছে। স্পেন যদি উরুগুয়েকে হারায় কিংবা ম্যাচটি ড্র হয় এবং সৌদি আরব কেপ ভার্দেকে পরাজিত করে, তাহলে রানার্সআপ হয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে মধ্যপ্রাচ্যের দেশটি। সেক্ষেত্রে ২০২২ বিশ্বকাপের পর আবারও মেসিদের সঙ্গে সৌদি আরবের লড়াই দেখা যেতে পারে।

উরুগুয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উরুগুয়ে যদি স্পেনকে হারায় এবং কেপ ভার্দেও নিজেদের ম্যাচে জয় পায়, তাহলে গোল ব্যবধান, গোলসংখ্যা ও ফেয়ার প্লের হিসাবের ভিত্তিতে রানার্সআপ নির্ধারণ হবে। বর্তমানে উরুগুয়ে ও কেপ ভার্দের গোল ব্যবধান এবং গোলসংখ্যা সমান হলেও ফেয়ার প্লে সূচকে সামান্য এগিয়ে রয়েছে উরুগুয়ে।

এ মুহূর্তে পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী কেপ ভার্দেকেই আর্জেন্টিনার সবচেয়ে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে দেখা হচ্ছে। তবে শনিবার গ্রুপ ‘এইচ’-এর শেষ দুই ম্যাচ শেষে চূড়ান্ত হবে রাউন্ড অব ৩২-এ বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930