ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে ঘোষণা করা হলো জাতীয় ছুটি

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৬ জুন ২০২৬   ৬৯ বার পঠিত
জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে ঘোষণা করা হলো জাতীয় ছুটি

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপে চারবারের চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়েছে ইকুয়েডর। স্মরণীয় এই জয়ের আনন্দে দেশজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়তেই সরকার শুক্রবার (২৬ জুন) জাতীয় ছুটি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার রাতে ‘ই’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করে ইকুয়েডর। ঐতিহাসিক এই জয়ের পরপরই দেশটির সরকার বিশেষ ছুটির ঘোষণা দেয়।

সরকারের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “জার্মানির বিপক্ষে এই ঐতিহাসিক জয় পুরো জাতিকে গর্ব ও ঐক্যের বন্ধনে আবদ্ধ করেছে। এই অর্জন উদযাপনে সরকারি ও বেসরকারি—উভয় খাতের জন্য জাতীয় ছুটি ঘোষণা করা হলো।”

দলের এই অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী ছিলেন ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া। তিনি নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়ামে উপস্থিত থেকে সরাসরি ম্যাচটি উপভোগ করেন এবং জয় উদযাপনে খেলোয়াড়দের অভিনন্দন জানান।

জার্মানিকে বিদায় করে নকআউটে জায়গা নিশ্চিত করলেও রাউন্ড অব ৩২-এ ইকুয়েডরের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। অন্য গ্রুপের শেষ ম্যাচগুলোর ফলাফলের ওপর নির্ভর করছে তাদের পরবর্তী প্রতিদ্বন্দ্বী।

ঐতিহাসিক এই জয়ের পর ইকুয়েডরে এখন উৎসবের আমেজ। ফুটবলপ্রেমীরা মনে করছেন, বিশ্বকাপে এটি দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অর্জন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930