ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

শেষ মিনিটের নাটকীয় গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শেষ করল তুরস্ক

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৬ জুন ২০২৬   ২৩ বার পঠিত
শেষ মিনিটের নাটকীয় গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শেষ করল তুরস্ক

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল তুরস্কের। তবে শেষ ম্যাচে দুর্দান্ত লড়াই করে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারিয়ে টুর্নামেন্ট শেষ করেছে তারা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে কান আয়হানের জয়সূচক গোলে আসে তুরস্কের স্মরণীয় এই জয়।

শুক্রবার লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। প্রথমার্ধে আরদা গুলের ও বারিশ আলপার ইলমাজের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তুরস্ক। যুক্তরাষ্ট্রের হয়ে একটি গোল শোধ করেন অস্টিন ট্রাস্টি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সেবাস্তিয়ান বেরহাল্টারের গোলে ২-২ সমতা ফেরায় স্বাগতিকরা। এরপর ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছিল। তবে যোগ করা সময়ের ঠিক আগে কান আয়হান গোল করে তুরস্ককে এনে দেন ৩-২ ব্যবধানের নাটকীয় জয়।

এই ম্যাচ শুরুর আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছিল যুক্তরাষ্ট্র। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়েছিল তুরস্কের। ফলে এটি ছিল নিয়মরক্ষার ম্যাচ। তবু শেষ পর্যন্ত জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করতে পেরেছে ইউরোপের দলটি।

২০০২ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলতে এসে প্রথম দুই ম্যাচে শুধু হেরেই নয়, কোনো গোলও করতে পারেনি তুরস্ক। তবে শেষ ম্যাচে তিন গোল করে ২৪ বছর পর বিশ্বকাপে প্রথম জয় ও প্রথম গোলের স্বাদ পেল তারা।

পরিসংখ্যানে অবশ্য এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। পুরো ম্যাচে ৫৩ শতাংশ বল দখলে রেখে ১৯টি শট নেয় স্বাগতিকরা, যার সাতটি ছিল লক্ষ্যে। বিপরীতে তুরস্ক ১০টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। সুযোগ কম তৈরি করলেও সেগুলোই কাজে লাগিয়ে শেষ হাসি হেসেছে তুরস্ক।

গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে খেলবে যুক্তরাষ্ট্র। রাউন্ড অব ৩২-এ তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের তৃতীয় দল, যদিও সেই সমীকরণ চূড়ান্ত হবে আগামী রোববারের ম্যাচগুলোর পর।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930