ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল আজকের বাজারে সোনা-রুপার গহনার দাম কত পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই লাদাখে সিন্ধু নদে ভারতের বাঁধ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস কথা কাটাকাটির জেরে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা চলছেই, দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি সালমান শাহর মৃত্যু কি রহস্যেই থেকে যাবে? টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউট পাকিস্তান নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই, কাদায় চাপা পড়েছে সব সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৬ শিশুর মৃত্যু, তিন মাসে আক্রান্ত প্রায় ১ লাখ

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৭ জুন ২০২৬   ২৯ বার পঠিত
২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৬ শিশুর মৃত্যু, তিন মাসে আক্রান্ত প্রায় ১ লাখ

ছবি: -সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৪৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত দেশে মোট ৯৮ হাজার ২৬৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে পরীক্ষায় ১১ হাজার ৫৯৪ জনের হাম নিশ্চিত হয়েছে।

এ সময়ে ৮১ হাজার ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ২৮৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত তিন মাসে সন্দেহজনক হামে মোট ৬১৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাই সবচেয়ে কার্যকর উপায়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930