https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হলেও দেশের কিছু এলাকায় লোডশেডিং অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় রোববার লোডশেডিং দিতে হয়েছিল। তবে পরিস্থিতির উন্নতি হয়েছে এবং বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক পর্যায়ে ফিরছে।
মন্ত্রী জানান, বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ১৪ হাজার ৫০০ মেগাওয়াট, আর চাহিদা ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট। ফলে ৩৩৯ মেগাওয়াট ঘাটতির কারণে সীমিত পরিসরে লোডশেডিং দিতে হচ্ছে।
তিনি বলেন, এই ঘাটতিও দ্রুত কমিয়ে আনার চেষ্টা চলছে। সরকারের লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব লোডশেডিংমুক্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।