রাজধানীর চকবাজারের আশিক টাওয়ারের খাজা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে।
শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ৩৪ মিনিটে ভবনটির তৃতীয় তলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পাওয়ার পর দুপুর ১টা ৪৬ মিনিটে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি মোকাবিলায় সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা কোনো হতাহতের তথ্য জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন