ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৮৪

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১১ জুলাই ২০২৬   ২৬ বার পঠিত
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৮৪

ছবি: -সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৮৪ শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (১১ জুলাই) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৬০ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। ফলে এ সময়ে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৩ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ শিশু হামে আক্রান্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে আরও ৭০২ জন। এ সময়ে ৬৬০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ৫২৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১০ হাজার ৬০১। এদের মধ্যে ১৩ হাজার ৪১০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে মোট ৯৩ হাজার ৪৯১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ৮৯ হাজার ৭৬২ জন বাড়ি ফিরেছেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930