ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল আজকের বাজারে সোনা-রুপার গহনার দাম কত পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই লাদাখে সিন্ধু নদে ভারতের বাঁধ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস কথা কাটাকাটির জেরে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা চলছেই, দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি সালমান শাহর মৃত্যু কি রহস্যেই থেকে যাবে? টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউট পাকিস্তান নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই, কাদায় চাপা পড়েছে সব সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী

পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই লাদাখে সিন্ধু নদে ভারতের বাঁধ

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   ২ বার পঠিত
পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই লাদাখে সিন্ধু নদে ভারতের বাঁধ

ছবি: -সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে পানি নিয়ে চলমান বিরোধের মধ্যেই লাদাখে সিন্ধু নদে পাথরের বাঁধ নির্মাণ করেছে ভারত। লেহর উপশি এলাকায় নির্মিত এই বাঁধে প্রায় চার কোটি লিটার পানি সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। স্থানীয় কৃষকদের সেচ সুবিধা বাড়াতে বাঁধটি তৈরি করা হলেও এর ফলে পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ সিন্ধু নদের পানি ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বড় বড় প্রাকৃতিক পাথর ব্যবহার করে বাঁধটি নির্মাণ করা হয়েছে। এতে কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি। বাঁধ নির্মাণের ফলে নদীর পানির স্তর প্রায় ১০ ফুট বেড়েছে। সংরক্ষিত পানি ইগু ফে সেচ খালের মাধ্যমে আশপাশের কৃষিজমিতে সরবরাহ করা হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, লাদাখের কৃষকেরা দীর্ঘদিন ধরে সেচের পানির সংকটে ভুগছিলেন। গভীর গিরিখাত দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হওয়ায় অনেক এলাকায় নদীর পানির স্তর নিচে নেমে যায়। ফলে পাম্পের সাহায্যে পানি তোলাও কঠিন হয়ে পড়ে। এই সমস্যা কমাতেই বাঁধটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে ভারত-পাকিস্তানের চলমান পানি বিরোধের কারণে বাঁধ নির্মাণের বিষয়টি আলাদা গুরুত্ব পাচ্ছে। সিন্ধু নদ পাকিস্তানের কৃষি ও পানি নিরাপত্তার অন্যতম প্রধান উৎস। ১৯৬০ সালের সিন্ধু পানিচুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে নদীগুলোর পানি ব্যবহারের কাঠামো নির্ধারিত হয়।

২০২৫ সালের এপ্রিলে পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত চুক্তিটি একতরফাভাবে স্থগিত করে। ওই হামলার সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তোলে ভারত। পাকিস্তান অবশ্য সেই অভিযোগ অস্বীকার করে। এরপর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি পানি নিয়ে উত্তেজনাও বেড়েছে।

সম্প্রতি এ বিরোধে আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। গত ৩১ আগস্ট দ্য হেগের স্থায়ী সালিশি আদালত জানায়, সিন্ধু পানিচুক্তির আওতায় ভারতের বাধ্যবাধকতা রয়েছে। একই সঙ্গে চুক্তিটি একতরফাভাবে স্থগিত করার ভারতের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করা হয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930