ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
২১ নতুন উড়োজাহাজ যুক্ত করছে ইউএস-বাংলা, পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হওয়ার পথে সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই, আপিল বিভাগের আদেশ নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় তেলের দাম ঊর্ধ্বমুখী, ধাক্কায় প্রযুক্তি খাতের শেয়ারবাজার নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, ব্রাজিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মিলেইয়ের জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ১৩ মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মধ্যরাতের বৈঠকের পর অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ জরুরি নির্দেশনা

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১১ জুলাই ২০২৬   ১৬ বার পঠিত
বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ জরুরি নির্দেশনা

ছবি: -সংগৃহীত

দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং দুর্গত মানুষের জন্য জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে সাত দফা জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের এসব নির্দেশনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে নির্দেশনাগুলো পাঠানো হয়। এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তাসহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে এক জরুরি ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, বন্যাকবলিত প্রতিটি উপজেলা, জেলা ও বিভাগে একজন করে ফোকাল পারসন নিয়োগ দিতে হবে। তারা কন্ট্রোল রুম ও অধিদপ্তরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন এবং প্রয়োজনীয় সমন্বয় করবেন।

এছাড়া বন্যাদুর্গত এলাকায় দ্রুত চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টিম গঠন করতে বলা হয়েছে। একই সঙ্গে দুর্গত এলাকায় পরিচালিত স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে নিয়মিত প্রেস ব্রিফিং ও প্রেস নোটের মাধ্যমে গণমাধ্যমকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী রোববার (১২ জুলাই) জরুরি প্রেস ব্রিফিং আয়োজনের কথাও বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বন্যাপ্রবণ উপজেলাগুলোতে জরুরি ওষুধ, ওআরএস, স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাপের কামড়ে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অ্যান্টি-স্নেক ভেনম সংরক্ষণ এবং প্রয়োজন হলে পাশের স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে সরবরাহ নিশ্চিত করতে হবে।

গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যসেবাকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সরকারি ব্যবস্থাপনায় প্রসূতিদের হাসপাতালে স্থানান্তর এবং পরিবার পরিকল্পনা বিভাগের সঙ্গে সমন্বয় করার কথাও উল্লেখ করা হয়েছে।

বন্যাকবলিত এলাকায় নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা চালু রাখতে চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রয়োজন হলে ছুটি বাতিলসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।