ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহী চীন : রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জ্বালানি সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তারেক রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার প্রায় ১ লাখ ৪২ হাজার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

বাবার দাফনের পর প্রথমবার মুখ খুললেন মোজতবা

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১১ জুলাই ২০২৬   ১৮ বার পঠিত
বাবার দাফনের পর প্রথমবার মুখ খুললেন মোজতবা

ছবি: -সংগৃহীত

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের পর প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনি। শনিবার (১১ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার লিখিত বক্তব্য পাঠ করে শোনানো হয়, যেখানে তিনি বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন।

লিখিত বক্তব্যে মোজতবা খামেনি বলেন, তার বাবা এবং সাম্প্রতিক দুই যুদ্ধে নিহত ব্যক্তিদের হত্যাকারীদের জবাব দেওয়া হবে। তিনি দাবি করেন, প্রতিশোধ নেওয়া ইরানি জনগণের ইচ্ছা এবং সেই ইচ্ছা বাস্তবায়ন করা হবে। বাবার রক্তকে ‘বিশুদ্ধ’ আখ্যা দিয়ে তিনি বলেন, এ রক্তের ন্যায্য প্রতিদান নিশ্চিত করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি পরিবারের কয়েকজন সদস্যসহ নিহত হন। পরবর্তী সময়ে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ায় দীর্ঘ সময় তার দাফন সম্পন্ন করা সম্ভব হয়নি।

অবশেষে চার মাসেরও বেশি সময় পর, গত ৯ জুলাই রাষ্ট্রীয় মর্যাদায় নিজ জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হয়। দাফনের আগে তার মরদেহ ইরাকের পবিত্র নগরী নাজাফ ও ঐতিহাসিক শহর কারবালায় নেওয়া হয়, যেখানে অসংখ্য মানুষ শেষ শ্রদ্ধা জানান।

ইরানি গণমাধ্যমের দাবি, খামেনিকে শেষ বিদায় জানাতে অন্তত দুই কোটি মানুষ সমবেত হয়েছিলেন। তবে প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।