https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বরিশাল সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ১৩ জুলাইয়ের সফরকে সামনে রেখে কয়েকদিন ধরেই বরিশাল নগরীতে আনন্দ মিছিল, র্যালি ও সাংগঠনিক প্রস্তুতি চলছে।
নেতাকর্মীরা বলছেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাদের প্রত্যাশা, এ সফরের মাধ্যমে বরিশালের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলো নতুন গতি পাবে।
এদিকে সফরকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতিও জোরদার করা হয়েছে। নগরজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে, সাজানো হচ্ছে সার্কিট হাউস ও জেলা শিল্পকলা একাডেমি। সফরস্থল পরিদর্শন করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।