২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরোর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

ইএসপিএন আর্জেন্টিনার এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচের এক বিতর্কিত মুহূর্তের পর মেসি রেফারির কাছে গিয়ে তার আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং সম্মানজনকভাবে কথা বলার আহ্বান জানান।

রেফারিকে উদ্দেশ করে মেসি বলেন, আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। আমাকে অসম্মান করবেন না। আমি আপনার সঙ্গে সম্মান দেখিয়েই কথা বলছি।

তবে ঠিক কোন সিদ্ধান্ত বা ঘটনার পর মেসি এতটা ক্ষুব্ধ হন, তা স্পষ্টভাবে জানা যায়নি।

ম্যাচ চলাকালীন টেলিভিশনের ক্যামেরায় মেসি ও রেফারি জোয়াও পিনহেইরোর মধ্যে এই উত্তপ্ত কথোপকথনের দৃশ্য ধরা পড়ে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।