ঢাকা
১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকটে বিল দিতে হিমশিম, ১২ কিস্তিতে পরিশোধের সুযোগ চায় বিকেএমইএ সাবমেরিন কেবল সংযোগ বিচ্ছিন্ন, দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট ধীর গ্যাস সংকট পুরোপুরি কাটাতে লাগতে পারে দুই বছর : বাণিজ্যমন্ত্রী কুষ্টিয়া সদর আসনে আগামী পাঁচ বছর আমিই প্রধানমন্ত্রী : আমির হামজা ১০ বছরে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা সংসদে তুলে ধরবেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতির বাইরে গিয়েও কাজ করছে বিএনপি : সালাহ উদ্দিন ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির গতি দেখে উদ্বিগ্ন ইসরায়েল এসএসসির খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, পাঁচ দিনেই ছাড়াল ৩ লাখ অস্ট্রেলিয়ার প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা তিন লাখের বেশি রোহিঙ্গাকে ফেরানো সম্ভব হবে : সামরিক জান্তা

বিশ্বকাপের উত্তাপের মধ্যেই নতুন উত্তেজনা, আর্জেন্টিনার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬   ১৪ বার পঠিত
বিশ্বকাপের উত্তাপের মধ্যেই নতুন উত্তেজনা, আর্জেন্টিনার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগকে কেন্দ্র করে নতুন কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। আর্জেন্টিনা দাবি করেছে, ব্রিটিশ রয়্যাল নেভির এইচএমএস মেডওয়ে অনুমতি ছাড়াই তাদের জলসীমায় প্রবেশ করেছে, যা সার্বভৌমত্বের লঙ্ঘন। এ ঘটনায় ব্রিটিশ সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বুয়েনস আইরেস।

তবে অভিযোগটি প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, জাহাজটির চলাচল ছিল একটি নিয়মিত লজিস্টিক মিশনের অংশ এবং এ বিষয়ে আগেই আর্জেন্টিনাকে অবহিত করা হয়েছিল। তাদের দাবি, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি।

এর আগে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর আর্জেন্টাইন খেলোয়াড়রা মাঠে ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ (ফকল্যান্ড আর্জেন্টিনার) লেখা ব্যানার প্রদর্শন করেন। এতে যুক্তরাজ্যে সমালোচনার সৃষ্টি হলেও আর্জেন্টিনার শীর্ষ নেতৃত্ব খেলোয়াড়দের অবস্থানকে সমর্থন জানায়।

ফকল্যান্ড বা মালভিনাস দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের বিরোধ দীর্ঘদিনের। ১৯৮২ সালের যুদ্ধের পরও দ্বীপটির মালিকানা নিয়ে দুই দেশের বিরোধ এখনো অব্যাহত রয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031