ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কংগ্রেস নির্বাচনে রিপাবলিকান জিতলে ৫ হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের মোবাইল ফোনে যোগাযোগ, হানিট্র্যাপে শিক্ষককে জিম্মি ধানমন্ডির এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, জিপিএ-৫ পেলেন ৩০৭৯ এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতকে হারানোর মিশনে বাংলাদেশ অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন, দাম শুরু ১,৯৯৯ ডলার আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা ব্যাংক রেজোল্যুশন আইনের ১৮(ক) ধারা বাতিল, সংসদে বিল পাস দুর্নীতির অভিযোগের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ পুতুলের হরমুজ প্রণালীতে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ট্যাংকারে হামলা

ট্রেনে তরুণীকে উত্ত্যক্ত, সাহসী প্রতিবাদে লজ্জায় পড়লেন যুবক

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬   ২৫ বার পঠিত
ট্রেনে তরুণীকে উত্ত্যক্ত, সাহসী প্রতিবাদে লজ্জায় পড়লেন যুবক

ছবি: -সংগৃহীত

মহারাষ্ট্রের একটি চলন্ত ট্রেনে এক তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে ব্যতিক্রমী প্রতিবাদের মুখে পড়তে হয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বদনেরা ও আকোলার মধ্যবর্তী রেলপথে চলাচলকারী একটি ট্রেনে। ভিডিওতে দেখা যায়, ট্রেনের ভেতরে যাত্রীদের উপস্থিতিতেই ওই তরুণী অভিযুক্ত ব্যক্তির মুখে লিপস্টিক ও মেকআপ লাগিয়ে দেন এবং তার হাতে চুড়ি পরিয়ে দেন।

তরুণীর এই প্রতিবাদে পাশে দাঁড়ান সহযাত্রীরাও। অনেক যাত্রী তার সাহসিকতার প্রশংসা করে হাততালি দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এটিকে উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে অভিহিত করেছেন।

তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পরিস্থিতিতে আইন নিজের হাতে না নিয়ে ভুক্তভোগীদের উচিত পুলিশকে জানানো এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930