https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বায়ুদূষণ বেড়ে যাওয়ায় দেশটির ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কানাডার বন ব্যবস্থাপনার ব্যর্থতাকেই এ পরিস্থিতির জন্য দায়ী করেছেন।
শুক্রবার (১৭ জুলাই) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কানাডা তাদের বন ও ঝোপঝাড় যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করছে না। এর ফলে যুক্তরাষ্ট্র ‘দূষিত ও অস্বাস্থ্যকর’ বাতাসের শিকার হচ্ছে। এ ক্ষতির আর্থিক মূল্য ভবিষ্যতে কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর আরোপিত শুল্কের সঙ্গে যুক্ত করা হবে বলেও সতর্ক করেন তিনি।
কানাডায় বর্তমানে ৮৯৬টি দাবানল সক্রিয় রয়েছে, যার মধ্যে প্রায় ২০০টি অন্টারিও প্রদেশে। প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, এসবের মধ্যে ৮১টি আগুন এখনো নিয়ন্ত্রণের বাইরে।
ট্রাম্প জানান, এ বিষয়ে তিনি শিগগিরই কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে কথা বলবেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে বাণিজ্য ও সীমান্ত ইস্যুতে কানাডার ওপর একাধিকবার শুল্কের হুমকি দিয়েছেন তিনি। এবার সেই তালিকায় যোগ হলো দাবানলের ধোঁয়ার বিষয়টিও।