বলিউড তারকা শাহরুখ খান ও গৌরী খানের বিয়ে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে একটি পুরোনো তথ্য। গৌরীর পরিবারের আপত্তি কাটাতে বিয়ের আগে শাহরুখ ‘অভিনব’ নামে পরিচয় দিয়েছিলেন। অন্যদিকে, নিকাহের সময় গৌরীর নাম রাখা হয়েছিল ‘আয়েশা’।
পুরোনো এক সাক্ষাৎকারের সূত্রে জানা যায়, মুসলিম শাহরুখ ও হিন্দু গৌরীর সম্পর্ক শুরুতে মেনে নিতে পারেনি গৌরীর পরিবার। পরিবারের মন জিততেই শাহরুখের জন্য ‘অভিনব’ নাম ব্যবহার করা হয়েছিল। পরে গৌরী নিজেই বিষয়টিকে ‘ছেলেমানুষি’ বলে উল্লেখ করেন।
একই সময়ে ধর্মীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে নিকাহে গৌরীর নাম রাখা হয় ‘আয়েশা’।
সব বাধা পেরিয়ে ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহরুখ ও গৌরী। বর্তমানে তাদের তিন সন্তান—আরিয়ান খান, সুহানা খান ও আব্রাম খান।
দীর্ঘ দাম্পত্য জীবনে ধর্মীয় ভিন্নতা কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি। গৌরী জানিয়েছেন, তাদের পরিবারে ঈদ ও দীপাবলি—দুই উৎসবই সমান আনন্দ ও মর্যাদার সঙ্গে উদযাপিত হয়।
মন্তব্য করুন