ঢাকা
১৯ জুলাই ২০২৬
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৩ ট্রল বা অপবাদে দায়িত্ব থেকে সরে আসবেন না বলে জানালেন শিক্ষামন্ত্রী সাইবার অপরাধ মোকাবিলায় আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের আহ্বান আইজিপির বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য প্রতিফলিত : মাহদী আমিন ফাইনালের আগে রেফারির নিরপেক্ষ ও কঠোর ভূমিকা চান লাপোর্তে ঢাকা-চট্টগ্রামে বুলেট ট্রেন চালুর সম্ভাবনার কথা জানালেন চীনের রাষ্ট্রদূত আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের পর্যায়ক্রমে ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করছে সরকার : প্রেস সচিব

ঢাকা-চট্টগ্রামে বুলেট ট্রেন চালুর সম্ভাবনার কথা জানালেন চীনের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৮ জুলাই ২০২৬   ২ বার পঠিত
ঢাকা-চট্টগ্রামে বুলেট ট্রেন চালুর সম্ভাবনার কথা জানালেন চীনের রাষ্ট্রদূত

ছবি: -সংগৃহীত

বাংলাদেশে উচ্চগতির রেল প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনার কথা তুলে ধরে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ রুটে বুলেট ট্রেন চালুর সুযোগ রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ-চীন-মিয়ানমার (বিসিএম) অর্থনৈতিক করিডোর নিয়েও কাজ এগিয়ে চলছে বলে জানান তিনি।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন চীনের রাষ্ট্রদূত।

ইয়াও ওয়েন বলেন, উন্নয়ন, বাণিজ্য, যোগাযোগ ও আঞ্চলিক স্থিতিশীলতাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে দীর্ঘমেয়াদি সহযোগিতা দিতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক উচ্চপর্যায়ের সফরের মাধ্যমে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়নে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে এবং প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা দিতে বেইজিং প্রস্তুত।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, মিয়ানমারের নতুন রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংলাপ এগিয়ে নিতে এবং রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে চীন মধ্যস্থতাকারীর ভূমিকা অব্যাহত রাখবে।

এছাড়া প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশের তাজা কাঁঠাল রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ প্রটোকল সই হয়েছে উল্লেখ করে ইয়াও ওয়েন বলেন, এর ফলে আমের পর দেশের জাতীয় ফল কাঁঠালও চীনের বৃহৎ বাজারে প্রবেশের সুযোগ পাবে, যা বাংলাদেশের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031