https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আর্টিকেল ৩৭০’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ইয়ামি গৌতম। একই সিনেমা পেয়েছে সেরা ফিচার ফিল্মের স্বীকৃতিও।
যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কার্তিক আরিয়ান ও মাম্মুট্টি। ‘চান্দু চ্যাম্পিয়ন’-এ অভিনয়ের জন্য কার্তিক এবং ‘ভ্রমযুগম’-এর জন্য মাম্মুট্টি এই সম্মান অর্জন করেন।
এবারের আসরে ‘আমরণ’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন রাজকুমার পেরিয়াসামি। সেরা বিনোদনমূলক চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’, আর ‘ক্যাপ্টেন মিলার’ পেয়েছে জাতীয়, সামাজিক ও পরিবেশগত মূল্যবোধ প্রচারে সেরা চলচ্চিত্রের পুরস্কার।
আঞ্চলিক বিভাগে সেরা বাংলা সিনেমা হয়েছে ‘চালচিত্র এখন’। এছাড়া সেরা হিন্দি ‘শ্রীকান্ত’, মালয়ালম ‘ফেমিনিচি ফাতিমা’, তামিল ‘রায়ান’, তেলুগু ‘কমিটি কুরোলো’, কন্নড় ‘মিথ্যা’ এবং মারাঠি ‘মুক্কাম পোস্ট বোম্বিলওয়াড়ি’ নির্বাচিত হয়েছে।
কারিগরি বিভাগে ‘পুষ্পা ২’ জিতেছে সেরা চিত্রনাট্য ও সেরা পোশাক পরিকল্পনার পুরস্কার। ‘আমরণ’ পেয়েছে সেরা আবহসংগীত ও সম্পাদনার স্বীকৃতি, আর ‘স্ত্রী ২’ জিতেছে সেরা কোরিওগ্রাফির পুরস্কার।
সেরা পুরুষ প্লেব্যাক গায়ক হয়েছেন অভয় যোধপুরকর এবং সেরা নারী প্লেব্যাক গায়িকার পুরস্কার পেয়েছেন বৈকোম বিজয়লক্ষ্মী। সেরা সহ-অভিনেতা হয়েছেন সঞ্জয় মিশ্র, আর যৌথভাবে সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রূপশ্রী ভারকাডি ও সাচানা নামিদাস।
নন-ফিচার বিভাগে সেরা চলচ্চিত্র ‘ভাঙ্গার (অবসোলিট)’, সেরা তথ্যচিত্র ‘রাম-নামি’ এবং সেরা অ্যানিমেশন চলচ্চিত্র ‘টাচড অ্যাজ ওয়াটার’ নির্বাচিত হয়েছে।
২০২৪ সালে সেন্সর ছাড়পত্র পাওয়া চলচ্চিত্রগুলোর মধ্য থেকে চলচ্চিত্র নির্মাতা জয়রাজের নেতৃত্বাধীন ১১ সদস্যের জুরি এবারের বিজয়ীদের নির্বাচন করেছে।