ঢাকা
২০ জুলাই ২০২৬
শিরোনাম
চলতি সপ্তাহেই ঘোষণা হচ্ছে ২০২৭ সালের হজ প্যাকেজ বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি জুলাইয়ের ১৮ দিনেই দেশে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স ছিনতাই করে যুবককে হত্যা, ২১ বছর পর দুই আসামির মৃত্যুদণ্ড কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার অনিয়ম, তদন্ত শেষে দুদকে পাঠানো হবে : তথ্যমন্ত্রী এক সপ্তাহে ইরানে ৮৩টি ভূমিকম্প, ফের কাঁপল খুজেস্তান নির্মাণাধীন ইরানি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলা! ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ, সংসদীয় কার্যক্রম জোরদারে আলোচনা কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবনে থাকা প্রবাসীদের জন্য বিশেষ বার্তা ২০২৭ সালের মধ্যে ১০ উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা বিমানের

‘রাম’ রণবীরের প্রশংসায় ‘রাবণ’ যশ

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৯ জুলাই ২০২৬   ৪ বার পঠিত
‘রাম’ রণবীরের প্রশংসায় ‘রাবণ’ যশ

ছবি: -সংগৃহীত

ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল চলচ্চিত্র ‘রামায়ণ’-এর ট্রেলার প্রকাশের আগেই শুরু হয়েছে প্রচারণা। শনিবার নয়াদিল্লিতে আয়োজিত ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সহশিল্পী রণবীর কাপুর ও সাই পল্লবীর প্রশংসায় ভাসান ‘রাবণ’ চরিত্রে অভিনয় করা যশ।

অনুষ্ঠানে যশ বলেন, ‘এমন একটি অসাধারণ ছবির অংশ হতে পেরে আমি ভীষণ আনন্দিত। এর পুরো কৃতিত্ব প্রযোজক নমিত মালহোত্রার। তিনিই আমাকে এই চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছেন।’

‘রাম’ চরিত্রে অভিনয় করা রণবীর কাপুরকে নিয়ে যশ বলেন, ‘রণবীর, তুমি অভাবনীয়। পুরো ভারত দেখবে, তুমি কীভাবে নিজেকে এই চরিত্রে উজাড় করে দিয়েছ এবং এক ধরনের জাদু তৈরি করেছ।’

‘সীতা’ চরিত্রে অভিনয় করা সাই পল্লবীর প্রশংসা করে তিনি বলেন, ‘সাই নিঃসন্দেহে অসাধারণ একজন অভিনেত্রী। তার চোখের দিকেই তাকালেই বোঝা যায়, সে চরিত্রটিকে কতটা গভীরভাবে ধারণ করেছে।’

প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের দুই পর্বের ‘রামায়ণ’-এর প্রথম কিস্তি চলতি বছরের নভেম্বরে মুক্তি পাওয়ার কথা। এর ট্রেলার প্রকাশ করা হবে আগামী ২৪ জুলাই।

ছবিটিতে আরও অভিনয় করেছেন সানি দেওল, রবি দুবে, কাজল আগারওয়াল, অরুণ গোবিল, লারা দত্ত ও রাকুলপ্রীত সিংসহ আরও অনেকে। সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী হ্যান্স জিমার ও এ আর রহমান।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031