ঢাকা
২০ জুলাই ২০২৬

ছিনতাই করে যুবককে হত্যা, ২১ বছর পর দুই আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৯ জুলাই ২০২৬   ৪ বার পঠিত
ছিনতাই করে যুবককে হত্যা, ২১ বছর পর দুই আসামির মৃত্যুদণ্ড

ছবি: -সংগৃহীত

রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় শফিকুল আলম ওরফে শফিককে কুপিয়ে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ (চতুর্থ) আদালতের বিচারক মোসাদ্দেক মিনহাজ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সোহেল রানা ওরফে কালু এবং নাজিম উদ্দিন ওরফে নাজিম ওরফে নজু। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর খলিলুর রহমান খলিল জানান, রায় ঘোষণার সময় দুই আসামিই পলাতক ছিলেন। তাই আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন।

রায়ে বিচারক উল্লেখ করেন, আসামিরা পেশাদার অপরাধী এবং তাদের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও মাদকের একাধিক মামলা রয়েছে। একজন সম্ভাবনাময় যুবককে নির্মমভাবে হত্যা করায় তাদের সর্বোচ্চ শাস্তি প্রাপ্য।

মামলার নথি অনুযায়ী, ২০০৫ সালের ২২ জুন ভোরে বগুড়া থেকে ঢাকায় এসে কল্যাণপুর বাসস্ট্যান্ডে নামেন শফিকুল আলম। এশিয়া সিনেমা হলের সামনে পৌঁছালে ছিনতাইয়ের উদ্দেশ্যে তার পথরোধ করে কয়েকজন। নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা আকবর আলী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০০৬ সালের ৫ এপ্রিল পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031