ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৯ জুলাই ২০২৬   ২৬ বার পঠিত
বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

ছবি: -সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বব্যাপী অবস্থানরত ও ভ্রমণরত মার্কিন নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট)।

রোববার প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি যে কোনো সময় আরও জটিল আকার ধারণ করতে পারে। এ কারণে ওই অঞ্চলে থাকা মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা এবং স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ নিয়মিত অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

স্টেট ডিপার্টমেন্ট বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিজ নিজ এলাকার নিকটবর্তী মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকে জারি করা নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানকারীদের চলাফেরা ও ভ্রমণে অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িকভাবে বন্ধ এবং ভ্রমণসূচিতে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। তাই ভ্রমণের আগে সর্বশেষ পরিস্থিতি যাচাই করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

স্টেট ডিপার্টমেন্টের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের বাইরেও মার্কিন কূটনৈতিক স্থাপনা, প্রতিষ্ঠান কিংবা যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা সম্ভাব্য হামলার ঝুঁকিতে থাকতে পারে। বিশেষ করে ইরান-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা করতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এ পরিস্থিতিতে বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলাফেরা, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ এবং প্রয়োজন হলে দ্রুত নিকটবর্তী মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930