ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬

বিক্ষোভে উত্তাল দিল্লি, পুলিশের লাঠিচার্জ, ইন্টারনেট বন্ধ

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২০ জুলাই ২০২৬   ১৮ বার পঠিত
বিক্ষোভে উত্তাল দিল্লি, পুলিশের লাঠিচার্জ, ইন্টারনেট বন্ধ

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

মেডিকেলে ভর্তি পরীক্ষা ‘নিট’–এ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত ‘লং মার্চ টু পার্লামেন্ট’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্য দিল্লির কয়েকটি এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

সোমবার সকাল থেকে সেন্ট্রাল দিল্লির যন্তর মন্তরে জড়ো হন হাজারো আন্দোলনকারী। পরে তারা মিছিল নিয়ে পার্লামেন্টের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিভিন্ন স্থানে বসানো নিরাপত্তা ব্যারিকেডে বাধার মুখে পড়েন। একপর্যায়ে ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আন্দোলনের আয়োজকদের পক্ষ থেকে সমর্থকদের শান্ত ও অহিংস থাকার আহ্বান জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলা হয়, বিভিন্ন স্থানে বাধার মুখে পড়লেও শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে হবে।

এর আগে রোববার দিল্লি পুলিশ কর্মসূচির অনুমতি বাতিল করে এবং সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েতের ওপর ১৪৪ ধারা জারি করে।

এদিকে, দিল্লি পুলিশ এক্সে দেওয়া এক বার্তায় জানায়, অনুমোদিত যন্তর মন্তর এলাকা ছাড়া অন্য কোথাও মিছিল, শোভাযাত্রা বা বিক্ষোভ সমাবেশের অনুমতি নেই। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930