https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
সৌদি আরব পর্যটন খাতকে আরও শক্তিশালী করতে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর বা ৩৬৫ দিনে উন্নীত করেছে। নতুন এই ব্যবস্থায় ভিসাধারীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করার সুযোগ পাবেন।
তবে এই সুবিধা পেতে প্রতিবার সৌদিতে প্রবেশের আগে ভিসাধারীদের সৌদি সরকারের অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক’ থেকে একটি অনুমোদিত প্যাকেজ কিনতে হবে।
এ ছাড়া, কেনা প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট মেয়াদের বেশি হতে পারবে না। পাশাপাশি সৌদিতে যাওয়ার আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পালনের জন্য প্রয়োজনীয় অনুমতিপত্রও সংগ্রহ করতে হবে