ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম

দিল্লির শিক্ষার্থী আন্দোলনে শাবানা আজমি ও প্রকাশ রাজের সংহতি

সোমবার, ২০ জুলাই ২০২৬   ১৯ বার পঠিত
দিল্লির শিক্ষার্থী আন্দোলনে শাবানা আজমি ও প্রকাশ রাজের সংহতি

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানাতে যোগ দিয়েছেন বলিউড অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা প্রকাশ রাজ। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে তাদের দাবির প্রতি সমর্থন জানান তারা এবং অনশন প্রত্যাহারের আহ্বান জানান।

শিক্ষাব্যবস্থার সংস্কার ও বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগের প্রতিবাদে কয়েকজন শিক্ষার্থী টানা ২৩ দিন ধরে অনশন কর্মসূচি পালন করেন। আন্দোলনের শেষ পর্যায়ে যন্তর মন্তরে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন শাবানা আজমি ও প্রকাশ রাজ।

শাবানা আজমি বলেন, নতুন প্রজন্মের প্রতি আগের প্রজন্মের দায়িত্ব পালনে ঘাটতি রয়েছে। তবে শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে দাঁড়িয়ে নতুন দৃষ্টান্ত তৈরি করেছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে অনশন ভেঙে দেওয়ার অনুরোধ জানান তিনি।

অভিনেতা প্রকাশ রাজও আন্দোলনকারীদের পাশে থাকার ঘোষণা দেন। তিনি বলেন, ন্যায়সংগত দাবির পক্ষে তিনি সবসময় থাকবেন। আন্দোলনকারীদের উদ্দেশে তার বক্তব্য—‘আমি আপনাদের সঙ্গে আছি’—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

শাবানা আজমি, প্রকাশ রাজ, সমাজকর্মী যোগেন্দ্র যাদব ও আইনজীবী প্রশান্ত ভূষণসহ বিশিষ্ট ব্যক্তিদের আহ্বানের পর তিন শিক্ষার্থী ২৩ দিনের অনশন কর্মসূচি প্রত্যাহার করেন। তাদের দাবিগুলো সংসদে উত্থাপনের আশ্বাস দেওয়া হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031