ঢাকা
২১ জুলাই ২০২৬

কনসার্টে ভিড়ের মধ্যে অশোভন আচরণ, অস্বস্তিতে জেসমিন স্যান্ডলাস

সোমবার, ২০ জুলাই ২০২৬   ৫ বার পঠিত
কনসার্টে ভিড়ের মধ্যে অশোভন আচরণ, অস্বস্তিতে জেসমিন স্যান্ডলাস

ভারতীয়-আমেরিকান গায়িকা জেসমিন স্যান্ডলাস কনসার্ট শেষে ভক্তদের ভিড়ের মধ্যে অশোভন আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভারতের উত্তরাখণ্ডের দেহরাদুনে আয়োজিত একটি কনসার্টের পর এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠান শেষে ভক্তদের শুভেচ্ছা জানাতে ও তাদের দেওয়া ফুল গ্রহণ করতে মঞ্চ থেকে নিচে নামেন জেসমিন। এ সময় কয়েকজন ভক্ত তাকে হাত ধরে কাছে টেনে নেওয়ার চেষ্টা করেন। পরে ভিড় বাড়তে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি জেসমিনের ব্যক্তিগত পরিসর লঙ্ঘন করে তাকে স্পর্শ করার চেষ্টা করছেন। এ সময় নিরাপত্তাকর্মীরা ভক্তদের পেছনে সরে যেতে অনুরোধ করেন। একপর্যায়ে জেসমিনও সবাইকে দূরে থাকার আহ্বান জানান। পরে নিরাপত্তাকর্মীরা তাকে নিরাপদে সরিয়ে নেন।

ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তাদের মতে, ভক্ত হওয়া মানে কোনো শিল্পীকে অনুমতি ছাড়া স্পর্শ করার অধিকার নয়।

তবে এ বিষয়ে এখনো জেসমিন স্যান্ডলাস বা তার দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সম্প্রতি আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ও ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার একাধিক গানে কণ্ঠ দিয়ে আলোচনায় আসেন জেসমিন। এর আগে ‘কিক’ সিনেমার ‘ইয়ার না মিলে’ এবং ‘মুঞ্জ্যা’ ছবির ‘তারাস’ গানেও জনপ্রিয়তা পান তিনি। বর্তমানে ভারতের বিভিন্ন শহরে কনসার্ট সফরে ব্যস্ত রয়েছেন এই গায়িকা।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031