ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবের উপর সামুদ্রিক নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ৩৫ বার পঠিত
সৌদি আরবের উপর সামুদ্রিক নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের

ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে ‘সামুদ্রিক নিষেধাজ্ঞা’ জারির ঘোষণা দিয়েছে। গোষ্ঠীটির দাবি, এখন থেকে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে চলাচলকারী সৌদি জাহাজ ও নৌযান হামলার লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনি গণমাধ্যমের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, উত্তর-পশ্চিম ইয়েমেনের বন্দর ও বিমানবন্দরে সৌদি অবরোধের জবাব হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে হুথিদের ঘোষণার নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, লোহিত সাগরে নিজেদের জাহাজ ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

সৌদি আরবের বৈদেশিক বাণিজ্য ও জ্বালানি তেল রপ্তানির জন্য লোহিত সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে হরমুজ প্রণালিতে অস্থিরতার পর এই রুটের কৌশলগত গুরুত্ব আরও বেড়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930