ঢাকা
০৩ জুন ২০২৬
শিরোনাম
প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের প্রক্রিয়া প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত ক্ষমতা গ্রহণের তিন মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মির্জা ফখরুল বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার সব শ্রেণির মানুষের কথা বিবেচনায় রেখে বাজেট প্রণয়ন করা হচ্ছে : অর্থমন্ত্রী হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৭ শিশুর মায়ের প্রতি অবহেলার অভিযোগে যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশসহ ৬০ দেশের উপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না : মির্জা ফখরুল

জেলা প্রতিনিধি
বুধবার, ২০ মে ২০২৬   ২৫ বার পঠিত
দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ কখনো জামায়াতে ইসলামীকে রাষ্ট্রক্ষমতায় আনবে না।

বুধবার (২০ মে) ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ স্থানীয় নেতারা।

মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনো সংস্কারের বিরুদ্ধে নয় এবং জুলাই সনদ বাস্তবায়নে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি অভিযোগ করেন, ধর্মের নামে বিভ্রান্তি ও মিথ্যাচার ছড়িয়ে কিছু রাজনৈতিক গোষ্ঠী ফায়দা নিতে চায়।

তিনি আরও বলেন, “ধর্মের নামে মিথ্যাচার করে রাজনীতি করা যাবে না। জনগণের ভোট ও মর্যাদা পেতে হলে সত্য কথা বলতে হবে। বাংলাদেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না।”

জামায়াতের স্বাধীনতাবিরোধী ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, দলটি মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরোধিতা করেছে এবং এ কারণে দেশের মানুষ তাদের ক্ষমতায় দেখতে চায় না।

এসময় তারেক রহমান-এর নেতৃত্বের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, তার নেতৃত্বে দেশ নতুন রাজনৈতিক দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে।

ঠাকুরগাঁও বিমানবন্দর প্রসঙ্গে তিনি জানান, আগামী দুই বছরের মধ্যে বিমানবন্দরটি চালুর পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালু করা হবে, যা জেলার মানুষের জন্য গর্বের বিষয় হবে।

এর আগে সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ ঢালাই অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, এটি হয়তো তার শেষ নির্বাচন এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো তিনি পূরণ করতে চান।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930